দায়েশ হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়ার সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i11368-দায়েশ_হেডকোয়ার্টারের_দিকে_এগিয়ে_যাচ্ছে_সিরিয়ার_সেনারা
সিরিয়ার সরকারি বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের স্বঘোষিত খেলাফতের রাজধানী রাকার দিকে এগিয়ে যাচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৭, ২০১৬ ০৯:১১ Asia/Dhaka
  • সিরিয়ার সেনা (ফাইল ফটো)
    সিরিয়ার সেনা (ফাইল ফটো)

সিরিয়ার সরকারি বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের স্বঘোষিত খেলাফতের রাজধানী রাকার দিকে এগিয়ে যাচ্ছে।

ব্রিটেন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, ইউফ্রেটিস উপত্যকার আসাদ লেকের ২৪ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে সরকারি সেনারা। তারা সেখানে নিজেদের অবস্থান জোরদার করছে। আসাদ লেক থেকে রাকা শহরের দূরত্ব হচ্ছে ৪০ কিলোমিটার।

কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সও রাকার দিকে এগিয়ে যাচ্ছে। তবে পথে তারা মানবিজ এলাকা মুক্ত করার দিকে মনযোগ দিয়েছে।

২০১৪ সালের পর গত শনিবার সিরিয়ার সরকারি সেনারা প্রথমবারের মতো রাকা প্রদেশে প্রবেশ করতে সক্ষম হয়। ওই বছর দায়েশ সন্ত্রাসীরা সিরিয়া ও ইরাকে তাদের হিংসাত্মক হামলা শুরু করে। সিরিয়ার রাকা এবং ইরাকের মসুল শহর দখল করা সম্ভব হলে দায়েশের জন্য চূড়ান্ত বিপর্যয় নেমে আসবে বলে মনে করা হচ্ছে।# পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭