ইরাকের রাজধানী জুড়ে বোমা হামলায় নিহত ২২
ইরাকের বাগদাদের উত্তর অংশে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং রাজধানীর কাছে অবস্থিত বাজারে আলাদা গাড়ি বোমা বিস্ফোরণে প্রায় দুই ডজন ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর পূর্ব অংশে অবস্থিত নতুন বাগদাদের একটি বানিজ্যিক সড়ককে টার্গেট করে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হলে অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো ৫০ জনের বেশি আহত হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে, বাগদাদের উত্তর অংশে অবস্থিত তাজি এলাকায় সেনাবাহিনীর একটি প্রধান নিরাপত্তা চৌকিতে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাত সেনা নিহত এবং আরো ২০ জনের বেশি আহত হয়েছে।
ইরাকের গণবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী যখন বাগদাদের ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ ফালুজা শহর দায়েশের কাছ থেকে মুক্ত করার জন্য অভিযান জোরদার করেছে তখন বাগদাদ এবং এর আশপাশে দফায় দফায় বোমা হামলার ঘটনা ঘটছে।
এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভয়াবহ হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি দায়েশ।#
পার্সটুডে/বাবুল আখতার/৯