ফালুজায় নিরাপদ রুট তৈরি করেছে ইরাকি বাহিনী
-
ইরাকি বাহিনী
ইরাকের অবরুদ্ধ ফালুজা শহর থেকে আটকা পড়া বেসামরিক নাগরিকদের বের হওয়ার জন্য তুলনামূলক নিরাপদ রুট তৈরি করেছে দেশটির সন্ত্রাস-বিরোধী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখলের পর এই প্রথমবারের মতো এমন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলো।
ফালুজা মুক্তির জন্য গঠিত যৌথ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাসুল ইয়াহিয়া জানান, শহরের দক্ষিণ-পশ্চিম এলাকায় আস-সালাম নামে একটি সংযোগ সড়ককে বেসামরিক লোকজনের বের হওয়ার জন্য নিরাপদ রুট হিসেবে নিশ্চিত করা হয়েছে। জেনানেল ইয়াহিয়া বলেন, এর আগেও এ ধরনের রুট ছিল কিন্তু এই প্রথম এমন নিশ্চিত ও নিরাপদ রুট তৈরি করা সম্ভব হয়েছে।
ইরাকি সামরিক ও স্বেচ্ছাসেবক বাহিনী আল-আনবার প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ফালুজা মুক্ত করার জন্য বিশাল অভিযান শুরু করেছে। ২০১৪ সাল থেকে শহরটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ দখল করে রেখেছে। ধারণা করা হয়- রাজধানী বাগদাদ যেসব বোমা হামলার ঘটনা ঘটে তার উৎসভূমি হিসেবে কাজ করে ফালুজা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২