সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের মর্টার হামলা: নিহত ৭
https://parstoday.ir/bn/news/west_asia-i12346-সিরিয়ার_আলেপ্পো_শহরে_সন্ত্রাসীদের_মর্টার_হামলা_নিহত_৭
সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মর্টার হামলায় অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো পনের জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৬ ১২:০৭ Asia/Dhaka
  • সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের মর্টার হামলা: নিহত ৭

সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মর্টার হামলায় অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো পনের জন আহত হয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শেইখ মাকসুদ শহরের পাশ্ববর্তী এলাকাকে টার্গেট করে আজ (শনিবার) হামলা চালানো হলে এসব হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণ অংশে বিমান হামলা চালালে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরার সামরিক কমান্ডার আব্দুল রহমান আবু সায়াফ নিহত হয়েছে বলে সিরিয়া নাউ সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া, ইদলিব শহরে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে বহু বেসামরিক ব্যক্তি আহত হয়।

সিরিয়ার সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় দেইর আয জোর শহরে তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে সন্ত্রাসীদের বহু সামরিক যান ধ্বংস করে। তাকফিরি দায়েশ ২০১৪ সালে রাকা প্রদেশ দখলে নিয়ে সেখানে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর পর প্রথমবারের মতো সিরিয়ার সেনাবাহিনী চলতি মাসের শুরুতে সেখানে প্রবেশ করে। সেনাবাহিনী রাকার প্রাদেশিক এবং তাকফিরি দায়েশের স্বঘোষিত রাজধানী রাকার দিকে অগ্রসর হচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১৮