সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে মার্কিন সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i124726-সিরিয়ায়_সামরিক_উপস্থিতি_জোরদার_করছে_মার্কিন_সেনারা
রাশিয়া জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুন ২৩, ২০২৩ ০৮:৫৩ Asia/Dhaka
  • সিরিয়া থেকে তেল লুট করে নিয়ে যাচ্ছে মার্কিন সামরিক যান
    সিরিয়া থেকে তেল লুট করে নিয়ে যাচ্ছে মার্কিন সামরিক যান

রাশিয়া জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে।

সিরিয়া বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত অ্যালেক্সান্ডার ল্যাভারেন্টিয়েভ এই তথ্য জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম রিয়া জানিয়েছে, ল্যাভারেন্টিয়েভ বলেছেন, উত্তরপূর্ব সিরিয়া ছাড়াও আত তান্‌ফ্‌ অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে মার্কিন সেনারা।

বেশ দীর্ঘকাল ধরে সিরিয়ার এসব অঞ্চল দখল করে রেখেছে মার্কিন সেনারা। মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াকে অস্থিতিশীল করতে চায় বলে ল্যাভারেন্টিয়েভ মন্তব্য করেন।

সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে দামেস্ক সরকারের অব্যাহত আহ্বান সত্ত্বেও দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি জোরদারের খবর এল।মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৪ সাল থেকে সিরিয়ায় সেনা ও সামরিক সাজ-সরঞ্জাম মোতায়েন করে রেখেছে জাতিসংঘের অনুমোদন ছাড়াই!

সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস-দমনের নামে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে মার্কিন সরকার, অথচ সিরিয়ায় দায়েশসহ নানা সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ যুগিয়ে যাচ্ছে মার্কিন সেনারা এবং তারা সেখান থেকে গম ও তেলসহ নানা সম্পদ চুরি করছে।

পশ্চিমা মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত আইএস বাশার আসাদের সরকারি বাহিনী ও  আসাদ সরকারের মিত্রদের হাতে ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ায় পরাজিত হয়, তবে দায়েশসহ এখনও বিদেশী মদদপুষ্ট কয়েকটি সন্ত্রাসী বাহিনী সিরিয়ায় মার্কিন সহায়তা নিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন যে সিরিয়ার তেল সম্পদের জন্যই মার্কিন সেনারা সেখানে উপস্থিত রয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।