আমেরিকার বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনা রুখে দিয়েছিল হিজবুল্লাহ: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i125466-আমেরিকার_বৃহৎ_মধ্যপ্রাচ্য_পরিকল্পনা_রুখে_দিয়েছিল_হিজবুল্লাহ_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে আমেরিকার ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছিল।হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০২৩ ০৬:২১ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে আমেরিকার ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছিল।হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০০৬ সালের যুদ্ধ ছিল আমেরিকার ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমেরিকার পৃষ্ঠপোষকতা নিয়ে মধ্যপ্রাচ্যের ওপর ইসরাইলের প্রভাব শক্তিশালী করা ছিল ওই যুদ্ধের উদ্দেশ্য। কিন্তু বাস্তবে সে যুদ্ধের ফলে উল্টো ইসরাইলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 

২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধের ১৭তম বার্ষিকী উপলক্ষে এ ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে ধ্বংস করে লেবাননকে বশীভূত করা ছিল ২০০৬ সালের যুদ্ধের উদ্দেশ্য। কিন্তু সে লক্ষ্য কখনোই বাস্তবায়িত হয়েনি এবং ইসরাইলি ও মার্কিনীরা বহুবার ওই যুদ্ধে তাদের পরাজয়ের কথা স্বীকার করেছে।

ভাষণে সুইডেনে পবিত্র কুরআন অবমাননা নিয়েও কথা বলেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনায় পশ্চিমা দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননা হচ্ছে। এই ন্যক্কারজনক কাজের উদ্দেশ্য মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করা। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা কুরআন অবমাননার নিন্দা জানিয়ে আপাতত সে ষড়যন্ত্র নস্যাৎ করেছেন।সাইয়্যেদ নাসরুল্লাহ কুরআন অবমাননার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোর জনগণকে কঠোর অবস্থান গ্রহণ করে যার যার দেশের সরকারকে এর নিন্দা জানাতে বাধ্য করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।