লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলকে প্রস্তর যুগে পাঠানো হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i126840-লেবাননে_আগ্রাসন_চালালে_ইসরাইলকে_প্রস্তর_যুগে_পাঠানো_হবে_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননে আবার আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরাইলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০২৩ ০৬:৩১ Asia/Dhaka
  • হাসান নাসরুল্লাহ
    হাসান নাসরুল্লাহ

লেবাননে আবার আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরাইলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি গতকাল (সোমবার) ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পরাজয়ের ১৭তম বার্ষিকীতে দেয়া এক ভাষণে এ হুমকি দিয়েছেন।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইসরাইলি সেনারা লেবাননকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। হিজবুল্লাহ নেতা তার ভাষণে দৃশ্যত ওই বক্তব্যের জবাব দিয়েছেন।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “এ ধরনের সম্ভাব্য যুদ্ধে লেবানন ও প্রতিরোধ অক্ষ কী করতে পারে সেটি গুরুত্বপূর্ণ বিষয়।ইহুদিবাদী নেতাদের পাশাপাশি তাদের কমান্ডারদের এ তথ্য ভালোভাবে জানা আছে। কিন্তু তারা গণমাধ্যমে মহড়া দিতে চায় যার কোনো মূল্য আমাদের কাছে নেই।”  

তিনি আরো বলেন, “আমরা শত্রুর কমান্ডারদের শুধু একটি কথাই বলতে চাই, যদি তোমরা লেবাননের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধে জড়াও তাহলে তোমাদেরকেও প্রস্তর যুগে পাঠিয়ে দেয়া হবে।” হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার ১৭ বছর পরও ইহুদিবাদী ইসরাইল তার সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারেনি।

তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে। এ কারণে ইহুদিবাদী ইসরাইল আক্রমণাত্মক অবস্থান থেকে আত্মরক্ষামূলক অবস্থানে চলে গেছে। তিনি আরো বলেন, প্রতিরোধ অক্ষ এখন সবদিক দিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ইসরাইল দেয়ালের পেছনে মুখ লুকাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।