পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i129002-পশ্চিম_তীরে_ইসরাইলি_হামলায়_আরও_৪_ফিলিস্তিনি_শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আরো দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০৬, ২০২৩ ১২:১৫ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আরো দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ নিয়ে গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় চার ফিলিস্তিনি শহীদ হলেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলিদের গুলিতে মারাত্মক আহত লাবিব দুমায়দি নামে ১৯ বছর বয়সী এক তরুণ আজ (শুক্রবার) সকালে মারা গেছেন।

গতকাল সন্ধ্যায় নাবলুস শহরের হুয়ারা এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। বর্বর ইহুদিবাদীরা এই তরুণের হার্টে গুলি করেছিল। গতকাল সন্ধ্যায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ইসরাইলি সেনাদের সমর্থন নিয়ে হুয়ারা এলাকায় উস্কানিমূলক হামলা চালায় । এর কয়েক ঘন্টা আগে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে আর এক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে।

এছাড়া, গতকাল সকালের দিকে পশ্চিম তীরের তুলকারাম শহরে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে হুজাইফা ফারেস এবং আব্দুর রহমান আতা নামে দুই তরুণকে শহীদ করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, এ দুই তরুণ তাদের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্য।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।