হিজবুল্লাহ মহাসচিবের ভাষণ শুরু; উচ্চ সতর্কতায় ইহুদিবাদী সেনারা
-
হাসান নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান এখন ভাষণ দিচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর প্রায় চার সপ্তাহ পর তিনি ভাষণ দিচ্ছেন।
গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস ও জিহাদ আন্দোলনের প্রতি হিজবুল্লাহর সর্বাত্মক সমর্থন থাকার পরও তিনি দীর্ঘসময় নীরব থাকায় ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, আজকের ভাষণে তিনি বড় বা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেবেন।
হিজবুল্লাহ নেতার এই নীরবতায় দখলদার ইসরাইলের কর্মকর্তাদের মধ্যে এক রকমের ভীতি ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, হাসান নাসরুল্লাহ হয়ত যুদ্ধের ঘোষণা দিতে পারেন। এসব জল্পনার কারণে ইসরাইলি সেনাদেরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
ইসরাইলের গণমাধ্যমে হাসান নাসরুল্লাহর ভাষণ প্রচার না করার সিদ্ধান্ত হয়েছে। হিজবুল্লাহ নেতার ভাষণ ইসরাইলে বসবাসকারী ইহুদি নাগরিকদের মধ্যে নতুন করে ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছে ইসরাইল কর্তৃপক্ষ। বিশ্লেষকরা মনে করছেন, হাসান নাসরুল্লাহর আজকের ভাষণ পুরো মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলবে।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।