‘সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইরাকের পাশে থাকবে ইরান’
https://parstoday.ir/bn/news/west_asia-i13033-সন্ত্রাস_বিরোধী_যুদ্ধে_ইরাকের_পাশে_থাকবে_ইরান’
সন্ত্রাস-বিরোধী যুদ্ধে প্রতিবেশী ইরাকের পাশে থাকবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান দানাইফার। এ সময় তিনি সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইরাকের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৬ ১১:৫৯ Asia/Dhaka
  • ‘সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইরাকের পাশে থাকবে ইরান’

সন্ত্রাস-বিরোধী যুদ্ধে প্রতিবেশী ইরাকের পাশে থাকবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান দানাইফার। এ সময় তিনি সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইরাকের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন।

গতকালের (শনিবার) বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চলমান অভিযান এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই নিয়ে দু পক্ষ মত বিনিময় করেছে। বৈঠকে ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, চলমান সন্ত্রাস-বিরোধী অভিযানে ইরান অবশ্যই ইরাকের পাশে থাকবে। এছাড়া, তেহরান ও বাগদাদের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে দু পক্ষ আলোচনা করেছে।

ইরাকের ফালুজা শহর মুক্তির পর ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি রাষ্ট্রদূত এ বৈঠক করলেন। ইরাকের সেনাবাহিনী ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শহরটি মুক্ত করা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬