গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i130928-গাজায়_অবিলম্বে_যুদ্ধবিরতি_চাইলেন_সৌদি_উপ_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী আল ইউসুফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী
    সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী আল ইউসুফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের আহ্বান জানান।

বাহরাইনের রাজধানী মানামায় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, গাজার জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের কারণে গোটা অঞ্চলই মারাত্মক বিপদের মুখে পড়বে। আন্তর্জাতিক সমাজকে গাজার অবরোধ প্রত্যাহারে পদক্ষেপ নিতে হবে, ইহুদিবাদী বন্দীদের মুক্তির জন্য কাজ করতে হবে এবং যুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন তার মাত্র ১০ শতাংশ সেখানে পৌঁছাচ্ছে। জ্বালানির ঘাটতি এবং বেকারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় গাজার মানুষ না খেয়ে আছে।

৪৩ দিন ধরে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।