এইলাত শহরের ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধকামীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i132410-এইলাত_শহরের_ইহুদি_বসতিতে_হামলা_চালিয়েছে_ইরাকি_প্রতিরোধকামীরা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধারা ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। এইলাত শহর আরব অঞ্চলে উম্মুল রাশ রাশ নামে পরিচিত।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৩ ১৭:৫৮ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলা
    গাজায় ইসরাইলি হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধারা ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। এইলাত শহর আরব অঞ্চলে উম্মুল রাশ রাশ নামে পরিচিত।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এইলাত শহরে হামলা চালিয়েছে। 

এদিকে, ইসরাইল দাবি করেছে ইরাকের প্রতিরোধকামীদের চালানো একটি ড্রোন হামলা জর্ডান নস্যাৎ করেছে। জর্ডানের আকাশসীমায় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে ইসরাইল দাবি করেছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৫২ হাজার ৬০০ মানুষ আহত হয়েছেন। এছাড়া, হাজার হাজার মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। 

এর বিরুদ্ধে যেমন গাজার প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছেন, তেমনি ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন বিভিন্ন ঘাঁটি এবং সেনা অবস্থানে হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।