দখলদার সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরাইলি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i132552-দখলদার_সেনাদের_কৌশল_নিয়ে_প্রশ্ন_তুলে_তোপের_মুখে_ইসরাইলি_মন্ত্রী
গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরো দুই সেনার মৃত্যুর কথা ঘোষণা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ নিয়ে ২৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি অনুসারে ১৫৬ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka
  • ইসরাইলি সেনার কফিন ঘিরে অন্য সেনারা
    ইসরাইলি সেনার কফিন ঘিরে অন্য সেনারা

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরো দুই সেনার মৃত্যুর কথা ঘোষণা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ নিয়ে ২৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি অনুসারে ১৫৬ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি। 

নতুন নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে ইসরাইল। তারা হলো- রিজার্ভ ফোর্সের ৩০ বছর বয়সী সার্জেন্ট নিটাই মেইসেল এবং ২০ বয়সী সার্জেন্ট রানি তামের। এর আগে ইসরাইলের দখলদার বাহিনী জানিয়েছিল, গতকাল (রোববার) আরিয়েহ রেইন নামে আরো এক সেনা নিহত হয়েছে। 

এদিকে, গাজায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে দখলদার বাহিনী যে কৌশল অনুসরণ করেছে তা ইতিবাচক নয় বলে সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নীর বারকাত। তিনি অভিযোগ করেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের জীবন রক্ষার জন্য যথেষ্ট করা হচ্ছে না।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এবং জনসাধারণের ভেতরে তার এ মন্তব্য ঝড় তুলেছে। বারকাত অভিযোগ করেন, গাজায় বিমান হামলা কমিয়ে দেয়া হয়েছে এবং গোপন ফাঁদ পেতে রাখা ভবনে সেনাদেরকে অভিযান চালানোর জন্য পাঠানো হচ্ছে। সামরিক বাহিনীর এই কৌশল সেনাদেরকে বিপদাপন্ন করে তুলেছে।

তার এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। নেতানিয়াহু বলেছেন, বারকাতের অভিযোগ মিথ্যা। বারকাতকে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।