‘ইসরাইলকে পরাজিত অবস্থানে রাখতে যুদ্ধ অব্যাহত থাকবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i133370-ইসরাইলকে_পরাজিত_অবস্থানে_রাখতে_যুদ্ধ_অব্যাহত_থাকবে’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল কাউক বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত অবস্থানে রাখার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৪ ০৬:০৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল কাউক ।
    হিজবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল কাউক ।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল কাউক বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত অবস্থানে রাখার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা হবে।

দক্ষিণ লেবাননে দখলদার ইহুদিবাদী সেনাদের হামলায় শহীদ হিজবুল্লার এক সদস্যের স্মরণ সভায় তিনি একথা বলেন।নাবিল কাউক বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানাতে এবং লেবাননকে রক্ষা করার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা দীর্ঘযুদ্ধে জড়িত রয়েছে, এখানে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জনের পরিকল্পনা নেই।

নাবিল কাউক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ না করার বিষয়ে যে আবেদন জানিয়েছে তা প্রকৃতপক্ষে ইসরাইলের স্বার্থ রক্ষা করে। গাজায় ইসরাইলের আগে আগ্রাসন বন্ধ না হলে আমেরিকা এবং অন্য সব দেশের কূটনৈতিক উদ্যোগ প্রকৃতপক্ষে অর্থহীন। তিনি বলেন, ইসরাইলকে বিব্রতকর অবস্থা থেকে মুক্ত করার জন্যই আমেরিকার এসব তৎপরতা। কিন্তু হিজবুল্লাহ ইসরাইলকে পরাজিত অবস্থানে রাখার জন্য যুদ্ধ অব্যাহত রাখবে।#


পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।