গাজায় ইসরাইলি গণহত্যা কেন অব্যাহত রাখতে চায় মার্কিন সরকার?
https://parstoday.ir/bn/news/west_asia-i134754-গাজায়_ইসরাইলি_গণহত্যা_কেন_অব্যাহত_রাখতে_চায়_মার্কিন_সরকার
ইসরাইলি বাহিনীর ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা আরেকটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন সরকার। গতরাতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৫:৫১ Asia/Dhaka

ইসরাইলি বাহিনীর ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা আরেকটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন সরকার। গতরাতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।

গত অক্টোবর মাসের গোঁড়ার দিকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর ভয়াবহ গণহত্যা শুরু করার পর এই নিয়ে তৃতীয়বার সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিল ‘বড় শয়তান’ আমেরিকা।

গতরাতের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য-দেশের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও মার্কিন ভেটোর কারণে তা পাস হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন সরকারের সকল অপকর্মের সহচর ব্রিটেন ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর মার্কিন ভেটোর নিন্দা জানিয়ে একে ‘মারাত্মক বেপরোয়া ও বিপজ্জনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “আমেরিকা ভেটো প্রদানের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দিল যে, সে গাজা উপত্যকায় ইচ্ছেমতো গণহত্যা চালিয়ে যেতে পারে।”

রাশিয়া মার্কিন ভেটোকে নিরাপত্তা পরিষদের ইতিহাসের আরও একটি কালো পাতা বলে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আসলে মার্কিন সরকার ইসরাইলকে আরও সময় দিতে চায় যাতে সেখানে চলমান ইসরাইলি গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান পরিপূর্ণ হয় এবং গাজা থেকে ফিলিস্তিনিরা চলে যেতে বাধ্য হয়। 

আমেরিকার এই ভেটো দেয়ার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয় দফায় আমেরিকা ভেটো দিয়ে মূলত ইহুদিবাদী ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে।

চীনও মার্কিন ভেটোর প্রতিবাদ জানিয়ে বলেছে, এর ফলে গাজার পরিস্থিতি আরও ভয়ানক হল। যুদ্ধ-বিরতির প্রস্তাবটির মূল উদ্যোক্তা আলজেরিয়া বলেছে, নিরাপত্তা পরিষদের এই ব্যর্থতার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে সহিংসতা আরও বাড়তে পারে। নরওয়ে, সৌদি আরব ও কাতারও মার্কিন ভেটোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

মার্কিন সরকার মুখে গাজার বেসামরিক জনগণকে হত্যা করার বিপক্ষে কথা বললেও যুদ্ধ বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এর মধ্যদিয়ে নতুন করে তার দ্বিমুখী চরিত্র স্পষ্ট হল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিযুক্ত মার্কিন প্রতিনিধি ভেটো দেয়ার পক্ষে সাফাই দিয়ে বলেছেন, এই প্রস্তাব পাস হলে যুদ্ধ-বন্দি বিনিয়ের আলোচনা বাধাগ্রস্ত হত। অথচ এই প্রস্তাবে বিনাশর্তে বন্দিদের মুক্তি দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানানোহয়েছিল।

আসলে মার্কিন সরকারও এটা চায় যে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়ে গাজার ফিলিস্তিনিদেরকে মিশরের দিকে তাড়িয়ে দেয়ার কাজে সফল হোক। মার্কিন সরকার যদি সত্যিকার অর্থেই গাজায় ইসরাইলি গণহত্যা ঠেকাতে চাইত তাহলে ইসরাইলে সামরিক সাহায্য দেয়া বন্ধ করত এবং সেখানে মানবিক কারণে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাত। কিন্তু মার্কিন সরকার তা করেনি বরং ইসরাইলে বিধ্বংসী গোলাবারুদের নতুন চালান পাঠানোর পদক্ষেপ নিয়েছে বলে খবর এসেছে। এ ছাড়াও মার্কিন সরকার সম্প্রতি ইসরাইলকে সামরিক সাহায্য বাবদ প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার দেয়ার প্রস্তাব অনুমোদনের পর আরও প্রায় ২ হাজার কোটি ডলারের অস্ত্র সাহায্য দেয়ারও চিন্তাভাবনা করছে।

গাজায় ইসরাইলের চলমান গণহত্যা অভিযানে ২৯ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের ৭০ শতাংশই হল নারী ও শিশু। # 

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।