গাজাবাসীর সমর্থনে হুথি যোদ্ধারের নতুন নির্দেশনা
'ইয়েমেনের পানিসীমায় প্রবেশে বিদেশি জাহাজকে অনুমতি নিতে হবে'
ইয়েমেনের পানিসীমায় কোনো বিদেশি জাহাজ প্রবেশের আগে দেশটির হুথি-সমর্থিত সরকারের অনুমতি নিতে হবে। ইয়েমেনের টেলিযোগাযোগমন্ত্রী মিসফার আল–নুমাইর এই নির্দেশের কথা ঘোষণা করেছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা অভিযান শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এ হামলা চালানো হচ্ছে।
ইয়েমেনের টেলিযোগাযোগ মন্ত্রী মিসফার আল-নুমাইর দেশটির আল-মাসিরাহ টেলিভিশনকে বলেন, আমরা ইয়েমেনের পানিসীমায় প্রবেশের সময় জাহাজগুলোকে অনুমতি দেয়ার ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত। ইয়েমেনের নৌবাহিনীর সহায়তার জাহাজগুলোকে শনাক্ত করা হবে। আমরা নিশ্চয়তা দিচ্ছি, অনুমতি নিলে জাহাজগুলোকে নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকতে হবে না।
ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এরপর জানুয়ারি মাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করে।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।