ইয়েমেনিদের প্রতিরোধ যুদ্ধ এবং লোহিত সাগরে শক্তির সমীকরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i156306-ইয়েমেনিদের_প্রতিরোধ_যুদ্ধ_এবং_লোহিত_সাগরে_শক্তির_সমীকরণ
পার্সটুডে- ইসরায়েলের গণমাধ্যমগুলো তাদের অর্থনীতিতে ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর অভিযানের ফলে ইলাত বন্দরের ক্ষতিকর প্রভাবের কথা স্বীকার করেছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২১, ২০২৬ ১৮:৩৮ Asia/Dhaka
  • • ইয়েমেনি বাহিনীর একের পর এক হামলায় ইসরায়েলের ইলাত বন্দর সংকটময় পরিস্থিতিতে
    • ইয়েমেনি বাহিনীর একের পর এক হামলায় ইসরায়েলের ইলাত বন্দর সংকটময় পরিস্থিতিতে

পার্সটুডে- ইসরায়েলের গণমাধ্যমগুলো তাদের অর্থনীতিতে ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর অভিযানের ফলে ইলাত বন্দরের ক্ষতিকর প্রভাবের কথা স্বীকার করেছে।

ইসরায়েলের চ্যানেল ১৪ একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন এবং এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দায়িত্বহীনতার কারণে ইলাত বন্দর দুই বছরেরও বেশি সময় ধরে অচলাবস্থার মুখে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে ইলাত বন্দরে ১৩০ জন শ্রমিককে বরখাস্ত করার বিষয়ে একটি সতর্কতা জারি করা হয়েছে এবং ইলাত বন্দরের জন্য সহায়তা পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভার অক্ষমতার কারণে ইসরায়েলি সরকারের সমস্ত শিল্প বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এর আগে, ইসরায়েলি সংবাদপত্র "ক্যালকালিস্ট" প্রকাশ করেছিল যে গাজার সমর্থনে ইয়েমেনি সেনাবাহিনীর অভিযান এবং ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের কারণে "জিম" নামক বৃহৎ ইসরায়েলি জাহাজ কোম্পানির লাভ হ্রাস পেয়েছে।

"ক্যালকালিস্ট" সংবাদপত্রটিও জানিয়েছে যে ইসরায়েলি বাণিজ্য ঘাটতি এক অভূতপূর্ব রেকর্ডে পৌঁছেছে। সংবাদপত্রটি জানিয়েছে যে, ইসরায়েলি পরিসংখ্যান কেন্দ্রের তথ্যের ভিত্তিতে, ২০২৫ সালে পণ্যের বাণিজ্য ঘাটতি ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের (২০২৪) তুলনায় ২০% বেশি।

ইসরায়েলি গণমাধ্যম যা প্রকাশ করেছে তাতে দেখা যায় যে ইয়েমেনের নৌ ও ক্ষেপণাস্ত্র অভিযান কেবল সামরিক মাত্রাই নয়, বরং ইসরায়েলি শাসনব্যবস্থার উপর গভীর ও কাঠামোগত অর্থনৈতিক প্রভাবও ফেলেছে। ইয়েমেনি প্রতিরোধ অভিযানের ক্ষতিকর প্রভাব তিনটি ক্ষেত্রে দেখা যায়: বাণিজ্য রুট এবং বন্দরের কার্যক্রম ব্যহত হওয়া, পরিবহন সংস্থা এবং পণ্য সরবরাহ ব্যবস্থার ক্ষতি এবং বাণিজ্য ঘাটতি সংকট বৃদ্ধি ও ইসরায়েলি রপ্তানি হ্রাস।

ইসরায়েলের দক্ষিণে অবস্থিত ইলাত বন্দরটি দুই বছরেরও বেশি সময় ধরে কার্যত অব্যবহৃত অবস্থায় রয়েছে; এর মূল কারণ হলো ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর অব্যাহত অভিযান এবং এই হামরা মোকাবেলায় ইসরায়েলের অক্ষমতা। ইলাতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ইসরায়েলি শিল্পও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

গাজায় ইহুদিবাদী সামরিক বাহিনীর অব্যাহত দখলদারিত্বের প্রতিক্রিয়ায় ইয়েমেনি প্রতিরোধ বাহিনী সামরিক পদক্ষেপ নিয়েছে এবং দখলকৃত অঞ্চল ও লোহিত সাগরে ইসরায়েলের বিরুদ্ধে তাদের ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। ইয়েমেনিরা জোর দিয়ে বলেছে যে গাজার জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লোহিত সাগরে ইয়েমেনি অভিযান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ তৈরি করেছে এবং ইসরায়েলের জন্য এই সংকটময় পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি, তাদের বাণিজ্য ঘাটতি নজিরবিহীন অবস্থায় এসে পৌছেছে। গত কয়েক দশকের মধ্যে রপ্তানি সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ইয়েমেনি প্রতিরোধ বাহিনী সবচেয়ে কম খরচে ইহুদিবাদী ইসরায়েলের উপর সবচেয়ে বড় অর্থনৈতিক আঘাত হেনে যাচ্ছে; এমন একটি আঘাত যা এমনকি ইসরায়েলের মিডিয়াও স্বীকার করতে বাধ্য হয়েছে।

ইয়েমেনি প্রতিরোধ বাহিনী যা করেছে তা লোহিত সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরে ক্ষমতার সমীকরণকে কার্যত বদলে দিয়েছে। ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে আমেরিকার ও পশ্চিমাদের ব্যাপক সমর্থন এবং এই অঞ্চলে মার্কিন সামরিক নৌবহরের উপস্থিতি সত্ত্বেও, এর সামুদ্রিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইয়েমেনি প্রতিরোধ বাহিনী এই অঞ্চলের প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে।

ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর নৌ অভিযান দেখিয়েছে যে একটি আঞ্চলিক খেলোয়াড় বিশ্বব্যাপী বাণিজ্য প্রবাহ, সামুদ্রিক নিরাপত্তা এবং ইসরায়েলি অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। এই প্রবণতা লোহিত সাগরের নিরাপত্তা সমীকরণ এবং এমনকি পশ্চিম এশিয়ার রাজনীতিতে ইয়েমেনের অবস্থানকে শক্তিশালী করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।