আন্তর্জাতিক আইনের সীমা লঙ্ঘনে ইসরায়েলকে নিঃশর্ত মার্কিন সমর্থন
https://parstoday.ir/bn/news/west_asia-i156588-আন্তর্জাতিক_আইনের_সীমা_লঙ্ঘনে_ইসরায়েলকে_নিঃশর্ত_মার্কিন_সমর্থন
পার্সটুড-একজন আরব লেখক এবং গবেষক, ইহুদিবাদী শাসনের প্রতি নিরঙ্কুশ মার্কিন সমর্থনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৬ ১৮:০৭ Asia/Dhaka
  • ইহুদি শাসনের প্রতি নিরঙ্কুশ মার্কিন সমর্থন
    ইহুদি শাসনের প্রতি নিরঙ্কুশ মার্কিন সমর্থন

পার্সটুড-একজন আরব লেখক এবং গবেষক, ইহুদিবাদী শাসনের প্রতি নিরঙ্কুশ মার্কিন সমর্থনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।

ওয়ালিদ মুহাম্মদ আলী বলেছেন: এভাবে অব্যাহত সমর্থন ইসরায়েলকে একটি আইনহীন শাসনে পরিণত করেছে। তাই তারা আন্তর্জাতিক আইনের নিয়মনীতি স্পষ্টভাবে লঙ্ঘন করে এবং এ কারণেই তারা গাজা উপত্যকায় ব্যাপক অপরাধের পথ প্রশস্ত করতে পেরেছে।

আল-মাসিরাহ টিভির সাথে এক সাক্ষাৎকারে, আরব এই লেখক এবং গবেষক ওয়ালিদ মুহাম্মদ আলী বলেছেন: আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষোভ এবং হতাশার কারণ কেবল ইসরায়েলের মাঠ পর্যায়ের অপরাধ নয় বরং এই কর্মকাণ্ডের জন্য আমেরিকার রাজনৈতিক এবং আইনি আবরণও। এটি এমন একটি সমর্থন যা কার্যত এই শাসনব্যবস্থাকে কোনওরকম জবাবদিহিতার দায়বদ্ধতা থেকে বাইরে রেখেছে।

গাজা যুদ্ধের আন্তঃ-আঞ্চলিক পরিণতির কথা উল্লেখ করে, আরব গবেষক আরও বলেন: এ অঞ্চলের উন্নয়ন সমস্ত আন্তর্জাতিক মামলার ওপর একটি ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং গাজায় আন্তর্জাতিক আইন উপেক্ষা ভবিষ্যতের সংঘাতের জন্য একটি বিপজ্জনক মডেল হয়ে ওঠার ঝুঁকি রয়েছে। ওয়ালিদ মুহাম্মদ আলী জোর দিয়ে বলেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্টতই আন্তর্জাতিক আইনের নীতির সাথে সাংঘর্ষিক এবং কার্যত ইসরায়েলের কর্তৃত্ববাদী নীতিকে উৎসাহিত করার দিকে পরিচালিত করেছে। আরব লেখক এবং গবেষক আরও বলেন: “ইহুদিবাদী সরকারের বর্তমান নীতি হলো গাজার বাসিন্দাদের ওপর সর্বাধিক চাপ প্রয়োগ করা। তার পাশাপাশি আন্তর্জাতিক চাপ না থাকার সুযোগে ফিলিস্তিনিদের কোনও অধিকার বা সুযোগ-সুবিধা না দেওয়া। এটি এমন একটি পদক্ষেপ যা কিছু আঞ্চলিক এবং আন্তর্জাতিক পক্ষের সহযোগিতায় অনুসরণ করা হচ্ছে।

ওয়ালিদ মুহাম্মদ আলী বলেন: দখলদার ইসরায়েল অধিকৃত অঞ্চলে এইসব সংস্থার দুর্বল ভূমিকার সুযোগে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্ম সংস্থা (UNRWA) সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করতে দ্বিধা করে না।

আরব গবেষক জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধের ধারাবাহিকতা আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও স্পষ্ট অবস্থান গ্রহণ করতে বাধ্য করেছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার ঘটনাগুলোকে "গণহত্যার" উদাহরণ হিসাবে বিবেচনা করার পর এবং ইহুদিবাদী ইসরাইলের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জবাবদিহি করার আহ্বান জানানোর পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এই সরকারের আরও গুরুতর সংঘাত অনিবার্য করে তুলেছে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন