ইরানের বিজয় গোটা অঞ্চলের সমীকরণ পাল্টে দেবে: হিজবুল্লাহ নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i157820-ইরানের_বিজয়_গোটা_অঞ্চলের_সমীকরণ_পাল্টে_দেবে_হিজবুল্লাহ_নেতা
পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কামাতি বলেছেন, আমেরিকা ও দখলদার ইসরায়েলের মোকাবেলায় ইরানের বিজয় গোটা অঞ্চলের সমীকরণ পাল্টে দেবে।
(last modified 2026-03-16T16:25:46+00:00 )
মার্চ ১৫, ২০২৬ ২০:০০ Asia/Dhaka
  • হিজবুল্লাহ নেতা
    হিজবুল্লাহ নেতা

পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কামাতি বলেছেন, আমেরিকা ও দখলদার ইসরায়েলের মোকাবেলায় ইরানের বিজয় গোটা অঞ্চলের সমীকরণ পাল্টে দেবে।

তিনি আরও বলেছেন, লেবাননে হিজবুল্লাহর যোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছেন এবং দখলদারদের অগ্রযাত্রা রুখে দিচ্ছেন। এরিমধ্যে কয়েকটি ট্যাংক ও সাজোয়া যান ধ্বংস করা সম্ভব হয়েছে এবং নিয়মিত ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালানো হচ্ছে।

হিজবুল্লাহর এই নেতা বলেন, আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি এবং আমাদের ভূমি দখলমুক্ত করার পাশাপাশি বন্দী মুক্তি নিশ্চিত করা হবে ও আগ্রাসনের অবসান ঘটানো হবে। এসব লক্ষ্য পরিপূর্ণ ভাবে অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

লেবাননিদের ধৈর্য চূড়ান্ত বিজয় নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।