সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা: আরো ১৫ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i15874-সিরিয়ায়_মার্কিন_নেতৃত্বাধীন_জোটের_বিমান_হামলা_আরো_১৫_ব্যক্তি_নিহত
সিরিয়ার কৌশলগত পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালালে সেখানে এক ডজনের বেশী বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু লোক আহত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৯, ২০১৬ ১০:৫৮ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা:  আরো ১৫ ব্যক্তি নিহত

সিরিয়ার কৌশলগত পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালালে সেখানে এক ডজনের বেশী বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু লোক আহত হয়।

জোটের জঙ্গি বিমান সংঘর্ষ-পীড়িত মানবিজ শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত ঘান্দোর শহরে দায়েশের অবস্থানে বোমা বর্ষণ করলে ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো বহু লোক আহত হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতাকল (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।  

এর আগে গত ২৩ জুলাই মানবিজ শহরের পূর্বে আল-নাওয়াজাহ গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫ ব্যক্তি নিহত হওয়ার পর এসব ব্যক্তির নিহত হওয়ার খবর এলো।এছাড়া, এরও কিছুদিন পর মানবিজ শহরের কাছে  জোটের বিমান হামলায় ১০০ জনের বেশী বেসামরিক ব্যক্তি নিহত হয়।

এছাড়া, গত ২০ জুলাই সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে জানায়, ফরাসি জঙ্গি বিমান মানবিজ শহরের উত্তর অংশে তুখান আল-কুবরা গ্রামে বোমা বর্ষণ করলে ১২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়। হামলার পর বহু বেসামরিক ব্যক্তির ব্যাপারে সঠিক হিসাব পাওয়া যায় নি। মার্কিন বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর এসব ব্যক্তি নিহত হয় বলে বিবৃতিতে বলা হয়েছিল।

দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় দায়েশের অবস্থান দুর্বল হয় নি বরং  বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।#

 পার্সটুডে/বাবুল আখতার/২৯