আরেক সিনিয়র শিয়া আলেমকে আটক করল বাহরাইন সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i15988-আরেক_সিনিয়র_শিয়া_আলেমকে_আটক_করল_বাহরাইন_সরকার
বাহরাইনের আরেকজন সিনিয়র শিয়া আলেমকে আটক করেছে দেশটির আলে-খলিফা সরকার। দেশটির সংখ্যাগুরু শিয়া জনগোষ্ঠীর ওপর কঠোর দমনপীড়নের অংশ হিসেবে এই আটকাভিযান চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৬ ১৩:৪৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ মাজিদ আল-মাশাল
    সাইয়্যেদ মাজিদ আল-মাশাল

বাহরাইনের আরেকজন সিনিয়র শিয়া আলেমকে আটক করেছে দেশটির আলে-খলিফা সরকার। দেশটির সংখ্যাগুরু শিয়া জনগোষ্ঠীর ওপর কঠোর দমনপীড়নের অংশ হিসেবে এই আটকাভিযান চলছে।

আজ (শনিবার) সকালে বাহরাইনের মুসলিম স্কলার্স কাউন্সিলের মহাসচিব সাইয়্যেদ মাজিদ আল-মাশালকে তার বাসভবন থেকে আটক করা হয়। ২০১৪ সালের ২৯ জানুয়ারি বাহরাইনের একটি আদালত ওই কাউন্সিলকে নিষিদ্ধ করে এর সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম শেখ ঈসা কাসিমের নেতৃত্বে ২০০৪ সালে মুসলিম স্কলার্স কাউন্সিল গঠিত হয়েছিল। সম্প্রতি বাহরাইন সরকার শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়েছেন এবং বর্তমানে ভুয়া অভিযোগে আদালতে তার বিচার চলছে।

শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার প্রতিবাদ জানানোর অভিযোগ গত ২৪ জুলাই আরো দুই প্রখ্যাত শিয়া আলেমকে আটক করে বাহরাইনের নিরাপত্তা বাহিনী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০