বৈরুতের দক্ষিণাঞ্চলসহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i160324-বৈরুতের_দক্ষিণাঞ্চলসহ_লেবাননের_বিভিন্ন_এলাকায়_ইসরায়েলের_হামলা
পার্সটুডে: আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়াহ এলাকায় বিমান হামলা চালিয়েছে।
(last modified 2026-06-14T13:28:29+00:00 )
জুন ১৪, ২০২৬ ১৯:১৩ Asia/Dhaka
  •  বৈরুতের দক্ষিণাঞ্চলসহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা

পার্সটুডে: আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়াহ এলাকায় বিমান হামলা চালিয়েছে।

ইরনার বরাতে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দাহিয়া এলাকার আল-ঘুবাইরি অঞ্চলে একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে হামলা চালায়। আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের তথ্যমতে, এই হামলায় কয়েকজন আহত হয়েছেন। এদিকে, একই দিনে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান ও আর্টিলারি হামলা জোরদার করে এবং ওই অঞ্চলের ৪২টি শহর ও গ্রামের জন্য উচ্ছেদ নির্দেশ জারি করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ ও সাইদা অঞ্চলের অন্তর্গত আরও ২৯টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়। উচ্ছেদ সতর্কতার পাশাপাশি দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালানো হয়।

আল-জাজিরার এক সাংবাদিক জানান, দক্ষিণ লেবাননের বেন্ত জবেইল অঞ্চলের ফারুন গ্রামে ড্রোন হামলার পরপরই হসাইবিয়া এলাকার বারঘুজ অঞ্চল লক্ষ্য করে গোলাবর্ষণ করে ইসরায়েলি আর্টিলারি বাহিনী।

অন্যদিকে, আল-মায়াদিনের দক্ষিণ লেবানন প্রতিনিধি জানান, ইসরায়েলি ড্রোন বাহিনী দেইর কানোন আল-নাহর শহরেও পৃথক হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।#

 

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।