দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২২ সেনা হতাহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল
https://parstoday.ir/bn/news/west_asia-i160500-দক্ষিণ_লেবাননে_সংঘর্ষে_২২_সেনা_হতাহত_হওয়ার_কথা_স্বীকার_করল_ইসরায়েল
পার্সটুডে— ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতরাতে (বৃহস্পতিবার রাত) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের ২২ জন সেনা হতাহত হয়েছে।
(last modified 2026-06-19T14:15:39+00:00 )
জুন ১৯, ২০২৬ ২০:০৮ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২২ সেনা হতাহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল

পার্সটুডে— ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতরাতে (বৃহস্পতিবার রাত) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের ২২ জন সেনা হতাহত হয়েছে।

পার্সটুডে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে দক্ষিণ লেবাননে গতরাতের সংঘর্ষে ১৭ জন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন অঙ্গহানির শিকার হয়েছে।

এছাড়া, একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ ৫ জন সেনা নিহত হয়েছে।

এদিকে, লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা ব্যাপক অভিযান চালিয়ে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আত-তাহের ও কাফরতাবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে এবং শত্রুপক্ষের বহু সেনাকে হত্যা করে এক স্মরণীয় বীরত্বগাথার জন্ম দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।