আমাদের ধৈর্য সমীকরণ বদলে দিয়েছে: নাঈম কাসেম
https://parstoday.ir/bn/news/west_asia-i160740-আমাদের_ধৈর্য_সমীকরণ_বদলে_দিয়েছে_নাঈম_কাসেম
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহর মহাসচিব জানিয়েছেন, আমাদের ধৈর্য সমীকরণ বদলে দিয়েছে এবং স্বৈরাচারীর ক্ষমতা ভেঙে দিয়েছে।
(last modified 2026-06-26T06:56:19+00:00 )
জুন ২৬, ২০২৬ ১২:৫৩ Asia/Dhaka
  • লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম
    লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম

পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহর মহাসচিব জানিয়েছেন, আমাদের ধৈর্য সমীকরণ বদলে দিয়েছে এবং স্বৈরাচারীর ক্ষমতা ভেঙে দিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম আশুরা কেন্দ্রীয় পরিষদে দেওয়া এক ভাষণে অধ্যবসায়ের গুরুত্ব এবং এই অঞ্চলে প্রতিরোধের মূল ভূমিকার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন: কৌশলগত ধৈর্যই হলো আমাদের বেছে নেওয়া পদ্ধতি; এই ধৈর্য যুদ্ধক্ষেত্রের চেয়েও শক্তিশালী এবং বিজয়ের একটি মৌলিক স্তম্ভ।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসলামী প্রতিরোধ বিশ্বকে বিস্মিত করেছে; আমাদের ধৈর্যই ভবিষ্যৎ তৈরি করে, সমীকরণ বদলে দেয় এবং স্বৈরাচার পরাস্ত করে।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।