ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন হামলায় সৌদি আরবের তেল পরিবহন লাইন ক্ষতিগ্রস্ত
-
ইয়াহিয়া সারি
পার্সটুডে – ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, একাধিক ড্রোনের মাধ্যমে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু পর্যন্ত তেল পরিবহন লাইন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মুখপাত্র ইয়াহইয়া সারি সোমবার বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি বাহিনীর ড্রোন অনুপ্রবেশের জবাব হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে।
এদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এক বিবৃতি প্রকাশ করে জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে, বিশেষ করে দাম্মাম এলাকায়, একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে।
পার্সটুডে/এস এ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।