আল-মোখা বন্দরে সৌদি সমর্থক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i162140-আল_মোখা_বন্দরে_সৌদি_সমর্থক_ঘাঁটিতে_ইয়েমেনের_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে- সংবাদ সূত্র জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে অবস্থিত আল-মোখা বন্দরে সৌদি-সমর্থিত গোষ্ঠীর অবস্থানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2026-08-12T12:04:28+00:00 )
আগস্ট ১২, ২০২৬ ১৮:০০ Asia/Dhaka
  • আল-মোখা বন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
    আল-মোখা বন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

পার্সটুডে- সংবাদ সূত্র জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে অবস্থিত আল-মোখা বন্দরে সৌদি-সমর্থিত গোষ্ঠীর অবস্থানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনী আবারও পশ্চিম তাইজ প্রদেশের আল-মোখা বন্দরে অবস্থিত সৌদি-সমর্থিত গোষ্ঠীর সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আল-জাজিরাও আল-মোখা বন্দরের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় বন্দরে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই নতুন হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এই সপ্তাহের মাঝামাঝি সময়ে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বোমা বোঝাই নৌকা দিয়ে ইয়েমেনের তাইজ প্রদেশের আল-মোখা বন্দরকে লক্ষ্যবস্তু করেছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করে যে, তারা একটি সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে আল-মোখায় অবস্থিত সৌদি সামরিক সমাবেশ কেন্দ্র এবং অস্ত্রের ডিপোকে লক্ষ্যবস্তু করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে, ইয়েমেনের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনী ঘোষিত সমীকরণ অনুযায়ী কাজ করবে: “অবরোধের বিরুদ্ধে অবরোধ, ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ এবং যারা ইয়েমেনের জনগণকে লক্ষ্যবস্তু বানায়, তাদেরকেই লক্ষ্যবস্তু বানাও।”

আল-মোখা হলো পশ্চিম ইয়েমেনের তাইজ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা বাব আল-মান্দাব প্রণালীর কাছে অবস্থিত এবং সৌদি-সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।