দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা থামছে না; নিষিদ্ধ বোমা ব্যবহার
-
লেবাননে ইসরায়েলি হামলা
পার্সটুডে- লেবাননের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের নাবাতিয়া এলাকায় ফসফরাসযুক্ত বোমা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।
মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়া অঞ্চলে হামলার সময় ইসরাইলি বাহিনী ফসফরাসযুক্ত বোমা ব্যবহার করেছে, অথচ আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের বোমার ব্যবহার নিষিদ্ধ।
এদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় দেশটির নাগরিকদের বাড়িঘর উড়িয়ে দেওয়া ও ধ্বংস করার জন্য ব্যাপক অভিযান চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আরনুন ও কাফরতাবনিত এলাকার মধ্যবর্তী স্থানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে।
এছাড়া, ইসরাইয়েলের মাইস আল-জাবাল এলাকার আশপাশে কামানের গোলাবর্ষণ করেছে দখলদার বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮ হাজার ৯১৫ জন শহীদ এবং ৩০ হাজার ৫৪৩ জন আহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান ও কামান হামলা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন