'কাবার গিলাফ এপস্টেইনকে উপহার দেওয়া ব্যক্তিই মক্কাকে টার্গেট বানাচ্ছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i163150-'কাবার_গিলাফ_এপস্টেইনকে_উপহার_দেওয়া_ব্যক্তিই_মক্কাকে_টার্গেট_বানাচ্ছে'
পার্সটুডে- ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত মক্কা মোকাররমায় হামলা নিয়ে সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, যে ব্যক্তি পবিত্র কাবার গিলাফ মারাত্মক অপরাধী এপস্টেইনকে উপহার দিয়েছিল, সেই ব্যক্তিই মক্কা ও ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
(last modified 2026-09-17T11:52:11+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৪:৪৫ Asia/Dhaka
  • মাহদি আল-মাশাত
    মাহদি আল-মাশাত

পার্সটুডে- ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত মক্কা মোকাররমায় হামলা নিয়ে সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, যে ব্যক্তি পবিত্র কাবার গিলাফ মারাত্মক অপরাধী এপস্টেইনকে উপহার দিয়েছিল, সেই ব্যক্তিই মক্কা ও ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

পার্সটুডে জানিয়েছে, তিনি বলেন- মক্কাকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি সরকারের ভিত্তিহীন দাবিগুলো এমন জাতিগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করার মরিয়া চেষ্টা, যারা এখন এই সরকারের প্রকৃত চেহারা সম্পর্কে যথেষ্ট সচেতন। তিনি বলেন, সৌদির রাজতান্ত্রিক সরকার মুসলিম উম্মাহর অর্থ ব্যবহার করে কাবা, পবিত্র কোরআন এবং দুই পবিত্র মসজিদের অবমাননা করেছে।

মাহদি আল-মাশাত আরও বলেন, ইয়েমেনের জনগণ ইসলামের পবিত্র স্থানগুলোর প্রতি সবচেয়ে বেশি ঈমান রাখে। তারা আল্লাহর ঘর রক্ষায় আত্মত্যাগ করতে প্রস্তুত—যেভাবে তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আকসার সমর্থনে তারা যুদ্ধে অংশ নিয়েছে।

তিনি বলেন, আরব ও মুসলিম জনগণের কাছ থেকে এসব মিথ্যা আর গোপন নেই। এর আগে আন্তর্জাতিক নৌ চলাচল হুমকির মুখে পড়েছে—এমন দাবিও তাদের বিভ্রান্ত করতে পারেনি।

ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী আবদুল ওয়াহেদ আবু রাসও ইয়েমেনের সানা থেকে মক্কাকে লক্ষ্যবস্তু করার সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যারা অপরাধী এপস্টেইনকে কাবার গিলাফ উপহার দিয়েছে, দুই পবিত্র মসজিদকে অনৈতিকতা ও ভোগ-বিলাসের জন্য উন্মুক্ত করেছে এবং ইহুদিবাদী ইসরায়েলিদের সেখানে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে, তারাই প্রকৃত অর্থে মক্কা ও ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য হিজাম আল-আসাদও এক বার্তায় বলেন, মক্কায় হামলার দাবি একটি মিথ্যা, যা আগেও বহুবার প্রচার করা হয়েছে এবং এখন তা পুরোনো ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।