বাহরাইনে শিয়া নির্যাতন সব মাত্রা ছাড়িয়ে; আরো ৪ আলেম আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i16603-বাহরাইনে_শিয়া_নির্যাতন_সব_মাত্রা_ছাড়িয়ে_আরো_৪_আলেম_আটক
বাহরাইনে শিয়া মুসলমানদের ওপর নির্যাতনের সব রেকর্ড দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। দেশটির রাজতান্ত্রিক সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে এবার আরো চার শিয়া আলেমকে আটক করা হয়েছে। দেশটিতে শিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও আলে-খলিফা সরকার তাদেরকেই নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০১৬ ০৮:২৫ Asia/Dhaka
  • শেখ ঈসা মোমেন
    শেখ ঈসা মোমেন

বাহরাইনে শিয়া মুসলমানদের ওপর নির্যাতনের সব রেকর্ড দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। দেশটির রাজতান্ত্রিক সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে এবার আরো চার শিয়া আলেমকে আটক করা হয়েছে। দেশটিতে শিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও আলে-খলিফা সরকার তাদেরকেই নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আরবি ভাষার নিউজ ওয়েবসাইট ‘বাহরাইন মিরর’ জানিয়েছে, গতকাল (শনিবার) দায়ির এলাকার একটি মসজিদের ইমাম শেখ ঈসা মোমেনকে পুলিশ ধরে নিয়ে গেছে। সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী, রাজধানী মানামার পূর্বাঞ্চল থেকে শিয়া আলেম শেখ আলী আল-হামলি, সাইয়্যেদ মোহসেন কারিফি এবং শেখ ফাজিল জাকিকে আটক করেছে পুলিশ। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাহরাইন মিরর জানিয়েছে।

গত মাসের শেষ দিকে বাহরাইন সরকার দেশটির ইসলামিক স্কলার কাউন্সিলের মহাসচিব সাইয়্যেদ মাজিদ আল-মাশআলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার আগে আটক করা হয়েছে বাহরাইনের প্রবীণ আলেম শেখ ঈসা কাসিমকে। ২০০৪ সালে শেখ ঈসা কাসিম ইসলামিক স্কলার কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭