ইরাকি গ্রামে রাসায়নিক অস্ত্রের হামলা চালাল দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i17251-ইরাকি_গ্রামে_রাসায়নিক_অস্ত্রের_হামলা_চালাল_দায়েশ
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ উত্তরাঞ্চলীয় ইরাকের একটি গ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। মসুলের গভর্নর হোসেইন হাজেম আজ(রোববার) এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৬ ২০:০৬ Asia/Dhaka
  • ইরাকি গ্রামে রাসায়নিক অস্ত্রের হামলা চালাল দায়েশ

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ উত্তরাঞ্চলীয় ইরাকের একটি গ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। মসুলের গভর্নর হোসেইন হাজেম আজ(রোববার) এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, মসুলের উপকণ্ঠে অবস্থিত ওসিজা গ্রামে দায়েশ রাসায়নিক অস্ত্রের গোলা নিক্ষেপের পর নারী শিশুসহ অন্তত ১৭ জন শ্বাসকষ্টে ভুগেছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে দায়েশর ছোঁড়া গোলায় ক্লোরিন গ্যাস ছিল বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৭ সালের রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনে শ্বাসরোধকারী এ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগেও একাধিকবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এ সন্ত্রাসীগোষ্ঠী।

সিরিয়া-মার্কিন মেডিক্যাল সোসাইটির প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর থেকে দায়েশ ১৬০ বারের বেশি বিষাক্ত এবং শ্বাসরোধকারী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এ সব রাসায়নিক অস্ত্রের হামলায় ১৪৯০ জনের বেশি নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪