বাহরাইনে আলে-খলিফার অপকর্মের সহযোগী ব্রিটেন: বিশ্লেষক
বাহরাইনের রাজতান্ত্রিক আলে-খলিফা সরকারের সমস্ত দমন-পীড়ন ও অপকর্মের সহযোগী হচ্ছে ব্রিটিশ সরকার। লন্ডনের বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. রডনি শেক্সপিয়ার একথা বলেছেন।
তিনি বলেন, বাহরাইন সরকারের প্রতি ব্রিটিশ সরকার যে সমর্থন দিয়েছে তার জন্য লন্ডনের লজ্জিত হওয়া উচিত। পাশাপাশি বাহরাইনের জনগণের ওপর সেদেশ ও সৌদি আরবের নিরাপত্তা বাহিনী যে হত্যাযজ্ঞ এবং ধরপাকড় চালাচ্ছে তার দায়িত্ব ব্রিটিশ সরকারকেও নিতে হবে। বাহরাইনের জনগণের ওপর মানবতাবিরোধী অপরাধ চালালেও ব্রিটিশ সরকার রাজতান্ত্রিক আলে-খলিফা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। এছাড়া, ২০১৫ সালের এক গোপন নথি থেকে জানা গেছে- ব্রিটেনের পুলিশ কলেজ বাহরাইনের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে।
এ সম্পর্কে শেক্সপিয়ার বলেন, মধ্যপ্রাচ্যের গণতান্ত্রিক আন্দোলনগুলোকে বাধাগ্রস্ত করতে পাশ্চাত্য ও সৌদি আরবের মধ্যে যৌথ পারিকল্পনা রয়েছে এবং তারই আওতায় ব্রিটিশ সরকার বাহরাইনকে সমর্থন দিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ইহুদিবাদী ইসরাইল তার সীমানা আরো বাড়িয়ে নিতে পারবে। মধ্যপ্রাচ্যের গণতান্ত্রিক আন্দোলনগুলোর সবাই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫