জুমা নামাজের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিরুদ্ধে বাহরাইনে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i17713-জুমা_নামাজের_ওপর_নিষেধাজ্ঞা_দেয়ার_বিরুদ্ধে_বাহরাইনে_বিক্ষোভ
জুমা নামাজের ওপর বাহরাইন সরকার নিষেধাজ্ঞা দেয়ায় এর বিরুদ্ধে নিন্দা জানাতে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। সেই সঙ্গে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের ওপর আলে-খলিফা সরকার যে কঠোর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধেও ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৬ ১৫:১২ Asia/Dhaka
  • জুমা নামাজের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিরুদ্ধে বাহরাইনে বিক্ষোভ

জুমা নামাজের ওপর বাহরাইন সরকার নিষেধাজ্ঞা দেয়ায় এর বিরুদ্ধে নিন্দা জানাতে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। সেই সঙ্গে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের ওপর আলে-খলিফা সরকার যে কঠোর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধেও ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বাহরাইনের দিরাজ শহরের গ্রান্ড মসজিদে যাওয়ার পথে সবগুলো রাস্তা আলে-খলিফার সেনারা বন্ধ করে দেয়ার পর বিক্ষোভকারীরা ওই শহরের রাস্তায় রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে।

বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় কর্মকাণ্ড এবং বিশ্বাসের স্বাধীনতা হরণ করে নেয়ার মানামার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন তারা।

এছাড়া, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদর ওপর কঠোর দমনপীড়ন চালানোর অংশ হিসেবে আলে-খলিফা সরকার গত কয়েক সপ্তায় এখন পর্যন্ত এক ডজনের বেশী শিয়া আলেমকে আটক করেছে।  

এদিকে, বাহরাইনে মুসলমানদের ওপর কঠোর দমনপীড়নের মাত্রা সব সীমা ছাড়িয়ে গেছে বলে দেশটির একদল শীর্ষস্থানীয় আলেম সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন। দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানরা নিজেদেরকে অনিরাপদ বোধ করার পাশাপাশি জুমার নামাজে অংশ নিলেই তাদেরকে আটক অথবা বিচারের মুখোমুখি করা হয় বলেও বিবৃতিতে তারা দাবি করেছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২০