তুর্কি হামলা জোরদার: ২০ পিকেকে গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i18964-তুর্কি_হামলা_জোরদার_২০_পিকেকে_গেরিলা_নিহত
তুরস্কের সামরিক বাহিনীর হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র ২০  গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে বিমান হামলা ও পদাতিক বাহিনীর অভিযানে এসব গেরিলা নিহত হয়েছে। আজকের এ হামলার ধরণ দেখে মনে হচ্ছে- পিকেকে’র বিরুদ্ধে তুর্কি সরকার সেনা অভিযান জোরদার করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৬ ১৪:১৬ Asia/Dhaka
  • পিকেকে গেরিলা অবস্থানে তুর্কি জঙ্গিবিমানের হামলা (ফাইল ফটো)
    পিকেকে গেরিলা অবস্থানে তুর্কি জঙ্গিবিমানের হামলা (ফাইল ফটো)

তুরস্কের সামরিক বাহিনীর হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র ২০  গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে বিমান হামলা ও পদাতিক বাহিনীর অভিযানে এসব গেরিলা নিহত হয়েছে। আজকের এ হামলার ধরণ দেখে মনে হচ্ছে- পিকেকে’র বিরুদ্ধে তুর্কি সরকার সেনা অভিযান জোরদার করেছে।

হাক্কারি প্রদেশের গভর্নর ইয়াকুপ কানবোলাত আজ (শুক্রবার) জানিয়েছেন, গতরাতে পুলিশ বাহিনী পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালায়। এছাড়া, তুর্কি জঙ্গিবিমান থেকে গেরিলাদের বিরুদ্ধে দু দফা হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক একটি সূত্র জানিয়েছে, নতুন এ অভিযানে এক সেনা নিহত ও ছয়জন আহত হয়েছে।  

এদিকে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে পিকেকে গেরিলাদের হামলায় আজ তিন পুলিশ নিহত ও চারজন আহত হয়েছে। গত বছরের জুলাই মাস থেকে তুর্কি সরকার অস্ত্রবিরতি ভেঙে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২