তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে আরো ৭৩ সেনা বরখাস্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i19531-তুরস্কে_ব্যর্থ_অভ্যুত্থানে_জড়িত_সন্দেহে_আরো_৭৩_সেনা_বরখাস্ত
তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আরো ৭০ জন নতুন সেনা কর্মকর্তা ও সৈনিককে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, “বিমান বাহিনী থেকে ৭৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এসব সেনা সদস্য আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ২১:৩২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আরো ৭০ জন নতুন সেনা কর্মকর্তা ও সৈনিককে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, “বিমান বাহিনী থেকে ৭৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এসব সেনা সদস্য আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ৭৩ সেনা কর্মকর্তা ও সৈনিকের বরখাস্ত করার এ সিদ্ধান্ত দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করবে এবং এতে রাষ্ট্রদ্রোহী থেকে সামরিক বাহিনী মুক্ত হবে।”

গত ১৫ জুলাই তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ২০,০০০ ব্যক্তিকে আটক ও প্রায় এক লাখ লোককে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে শুধু সেনা কর্মকর্তা ও সিপাহী রয়েছে প্রায় ৫,০০০। এরা সবাই গুলেন আন্দোলনের লোক বলেও অভিযোগ তোলা হয়েছে। অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে গুলেনের হাত রয়েছে বলে তুর্কি সরকার অভিযোগ করে আসছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮