বোমা হামলা থেকে বেঁচে গেলেন তুর্কি ক্ষমতাসীন দলের নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i19819-বোমা_হামলা_থেকে_বেঁচে_গেলেন_তুর্কি_ক্ষমতাসীন_দলের_নেতা
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির ডেপুটি চেয়ারম্যান মেহদি একের বোমা হামলার ষড়যন্ত্র থেকে বেঁচে গেছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা এ খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, দেশের নিরাপত্তা বাহিনী মেহদি একেরকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ২১:২০ Asia/Dhaka
  • তুরস্কের দাঙ্গা পুলিশ
    তুরস্কের দাঙ্গা পুলিশ

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির ডেপুটি চেয়ারম্যান মেহদি একের বোমা হামলার ষড়যন্ত্র থেকে বেঁচে গেছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা এ খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, দেশের নিরাপত্তা বাহিনী মেহদি একেরকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেয়ারবাকির শহরের বিসমিল এলাকায় মেহদি একেরের মায়ের কবরস্থানের কাছে পাঁচ জায়গায় এসব বোমা পাতা ছিল। রোববার এ নেতা তার মায়ের কবর জিয়ারতে যাবেন বলে কথা ছিল। মেহদি একের হচ্ছেন দিয়ারবাকির শহরের অধিবাসী এবং তুরস্কের সংখ্যালঘু কুর্দি সম্প্রদায় থেকে একেপি-তে যোগ দেয়া অত্যন্ত প্রভাবশালী একজন নেতা।

তিনি তুরস্কের এনটিভি-কে জানান, গত ৩০ বছর ধরে তিনি এ দিনে তার মায়ের কবর জিয়ারত করে থাকেন এবং এবার তার সঙ্গে অন্তত ১০০ মানুষের যাওয়ার কথা ছিল। এ বোমা হামলার পরিকল্পনার সঙ্গে কে বা কারা জড়িত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে তুরস্কের গণমাধ্যমগুলো নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলাদেরকে দোষারোপ করছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১