তুর্কি সেনাবাহিনীর হামলায় পিকেকে'র ১৬ গেরিলা নিহত
-
ফাইল ফটো
তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পুর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে নতুন করে আরো ১৬ সন্দেহভাজন কুর্দস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলা নিহত হয়েছে।
গত দুই দিনে হাক্কারি প্রদেশে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় এসব গেরিলা নিহত হয়েছে বলে তুর্কি সামরিক বাহিনী এবং নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকালের বিমান হামলায় পিকেকে'র নয়জন গেরিলা নিহত হওয়ার পাশাপাশি তাদের ব্যবহৃত একটি গুহা, আশ্রয়কেন্দ্র এবং অস্ত্রগুদাম ধ্বংস হয়। অন্যদিকে, আজকের (বুধবার) হামলায় আরো সাত সন্দেহভাজন গেরিলা নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
গত সোমবার তুরস্কের ভান শহরে স্থানীয় সরকারি দফতরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটলে কয়েক পুলিশ কর্মকর্তা এবং ইরানি নাগরিকসহ ৫০ জন আহত হয়। পরে পিকেকে গেরিলা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪