সিরিয়ার পর এবার গাজায় হামলা চালাল ইসরাইল
-
ফাইল ফটো
ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর তিন দফা বোমা হামলা চালানো হয়েছে। গত কয়েকদিন সিরিয়ার গোলান মালভূমি ও কুনেইত্রা শহরের ওপর হামলা চালানোর পর এবার গাজার ওপর হামলা চালাল।
আরবি ভাষার বার্তা সংস্থা ‘সাফা’ জানিয়েছে গাজার বেইত লাহিয়া শহরে আজ (বৃহস্পতিবার) সকালের দিকে প্রথম হামলা চালায়। বেইত লাহিয়ার শিমা এলাকায় দ্বিতীয় হামলা হয়। এতে হামলাস্থলে আগুন ধরে যায়। গাজার শুজাইয়া এলাকায় তৃতীয় হামলা চালিয়েছে ইহুদিবাদী জঙ্গিবিমান। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।
গাজা উপত্যকা থেকে ছোড়া মর্টারের গোলা ইসরাইলের এশকল এলাকায় আঘাত হেনেছে বলে দাবি করার কয়েকঘণ্টার মধ্যে ইসরাইল গাজায় তিন দফা বিমান হামলা চালায়। ইসরাইল প্রায়ই নানা অজুহাতে গাজার ওপর হামলা চালিয়ে আসছে। এ ধরনের হামলার ক্ষেত্রে ইসরাইল কখনই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। গাজার মতো সিরিয়াকেও এখন নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইহুদিবাদী বাহিনী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫