মার্কিন জোটের হামলায় সিরিয় ৬০ সেনা নিহত; রাশিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i20467-মার্কিন_জোটের_হামলায়_সিরিয়_৬০_সেনা_নিহত_রাশিয়ার_হুঁশিয়ারি
মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের হামলায় সিরিয়ার ৬২ সেনা নিহত হয়েছে। সিরিয়ার দেইর আজ-জোর সামরিক বিমানঘাঁটির কাছে সেনা অবস্থানে এ হামলা হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৯:৫৪ Asia/Dhaka
  • মার্কিন জোটের বিমান
    মার্কিন জোটের বিমান

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের হামলায় সিরিয়ার ৬২ সেনা নিহত হয়েছে। সিরিয়ার দেইর আজ-জোর সামরিক বিমানঘাঁটির কাছে সেনা অবস্থানে এ হামলা হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।

রুশ সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “দেইর আজ-জোর বিমানঘাঁটির কাছে দায়েশের হাতে ঘেরাও হয়ে থাকা সিরিয় বাহিনীর ওপর আন্তর্জাতিক সন্ত্রাস-বিরোধী জোট আজ চারদফা বিমান হামলা চালিয়েছে। এতে ৬২ জন সেনা নিহত ও একশ আহত হয়েছে।”

বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে দুটি এফ-১৬ জঙ্গিবিমান এবং একটি এ-১০ জেট হামলার জন্য সিরিয়ার আকাশসীমায় ঢোকে।” রুশ বিবৃতিতে আরো বলা হয়েছে, “জোটের বিমান হামলার পর দায়েশ সন্ত্রাসীরা সিরিয়ার সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করে।”

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “যদি এসব হামলা ভুলবশত হয়ে থাকে তাহলে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে সমন্বয় না করার জন্য আমেরিকাকে সরাসরি পরিণতি ভোগ করতে হবে।”#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭