বাহরাইনের ৯ শিয়া হাজিকে আটক করেছে সৌদি আরব
-
পবিত্র কা\'বা শরীফ
চলতি বছর পবিত্র হজ শেষে বাহরাইনের নয়জন শিয়া হাজিকে আটক করেছে সৌদি আরব। তবে তাদেরকে কী কারণে বা কোন অভিযোগে আটক করা হয়েছে তা বলতে অস্বীকার করেছে সৌদি আরব। বাহরাইনের মানবাধিকার সংস্থা ‘বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস’ এ খবর দিয়েছে।
এ সংস্থার কর্মকর্তা হোসেইন রাধি গতকাল (শনিবার) জানান, চারদিন আগে বাহরাইনের এসব নাগরিককে আটক করা হয়েছে তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায় নি।
তিনি জানান, সৌদি আরবে পৌঁছানোর পরপরই তাদের স্বল্প সময়ের জন্য আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। এ সময় তাদের পাসপোর্ট কেড়ে নেয় সৌদি পুলিশ এবং হজ শেষে তাদেরকে আবার আটক করেছে।
চলতি মাসের প্রথম দিকে ইন্দোনেশিয়ার ২২৯ জন হাজযাত্রীকে আটক করেছিল সৌদি পুলিশ। অবশ্য, তাদের বিরুদ্ধে অবৈধভাবে লোকজনকে হজে নেয়ার অভিযোগ আনা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮