সিরিয়ার বিমান ভূপাতিত করার দাবি করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i20548-সিরিয়ার_বিমান_ভূপাতিত_করার_দাবি_করেছে_দায়েশ
সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোরে বিমানটিকে ভূপাতিত করা হলে এর পাইলট নিহত হন বলেও তারা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ২১:১৫ Asia/Dhaka
  • সিরিয়ার একটি মিগ-২৩ জঙ্গিবিমান
    সিরিয়ার একটি মিগ-২৩ জঙ্গিবিমান

সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোরে বিমানটিকে ভূপাতিত করা হলে এর পাইলট নিহত হন বলেও তারা জানিয়েছে।

দেইর আজ-জোর সামরিক বিমান ঘাঁটির কাছে জাবেল থারাদার এলাকায় বিমানটি ভূপাতিত হয়েছে। দায়েশের সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা আমাকের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

এ বিমান ঘাঁটিসহ ওই এলাকার সরকার নিয়ন্ত্রিত কয়েকটি এলাকা গত এক বছরের বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে দায়েশ। এদিকে ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করে সিরিয় সেনাবাহিনী বলেছে, দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গুলিতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯