পূর্ব আলেপ্পো উদ্ধারে বড় অভিযানে নেমেছে সিরিয় বাহিনী
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ০৮:৫১ Asia/Dhaka
সিরিয়ার সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আালেপ্পোয় বড় ধরণের অভিযান শুরু করেছে। নগরীর কৌশলগত উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা এ খবর দিয়েছে। সেনারা যেসব এলাকায় সমবেত হয়েছে সে এলাকা এড়িয়ে চলার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে আলেপ্পোর সিরিয় সামরিক কমান্ড।
এছাড়া, পূর্ব আলেপ্পো ছাড়তে ইচ্ছুক বেসামরিক সিরিয়দের জন্য এরইমধ্যে করিডরও তৈরি করেছে সরকারি বাহিনী। আলেপ্পো ছেড়ে যাওয়া লোকজনকে গ্রহণ করা এবং তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থাও করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৩
ট্যাগ