ইরাকি বিমান হামলায় দায়েশের কারারক্ষী “আবু ওমর” নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i21094-ইরাকি_বিমান_হামলায়_দায়েশের_কারারক্ষী_আবু_ওমর_নিহত
ইরাকের মসুল শহরে ইরাকি বাহিনীর বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কারারক্ষী “আবু ওমর” নিহত হয়েছে। স্থানীয় সূত্রমতে, গতকাল (শুক্রবার) শেষরাতে বিমান হামলায় আবু ওমর নিহত হয়। সে আইএসআইএল’র কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ২১:২৯ Asia/Dhaka
  • দায়েশের নিহত কারারক্ষী আবু ওমর
    দায়েশের নিহত কারারক্ষী আবু ওমর

ইরাকের মসুল শহরে ইরাকি বাহিনীর বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কারারক্ষী “আবু ওমর” নিহত হয়েছে। স্থানীয় সূত্রমতে, গতকাল (শুক্রবার) শেষরাতে বিমান হামলায় আবু ওমর নিহত হয়। সে আইএসআইএল’র কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী।

আরবী ভাষার আল-সুমেরিয়া নিউজ জানিয়েছে, সামারা শহরের বাসিন্দা আবু ওমর ইরাকি সেনা হামলার সময় মসুল শহরে পালিয়ে যায়। পরবর্তিতে বিমান হামলায় দায়েশের অসংখ্য সদস্যের সঙ্গে সেও নিহত হয়।

গত সপ্তাহে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর চার কুখ্যাত কমাণ্ডার আনবার প্রদেশের পশ্চিম অংশে ইরাকি নিরাপত্তা বাহিনীর আকস্মিক হামলায় মারা যায়।

ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী বা হাশ্‌দ আশ-শাবি’র কমাণ্ডার কাতরি আল-ওবায়দি জানান, “আনবার প্রদেশের আল-বাগদাদি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ঘাঁটিতে ইরাকি বাহিনীর বিমান হামলায় দুই সৌদি নাগরিকসহ চার শীর্ষ আইএসআইএল কমাণ্ডার নিহত হয়েছে”। তিনি জোর দিয়ে বলেন, নিহত কমাণ্ডাররা পশ্চিম আনবার প্রদেশে আইএসআইএল’র উত্থানের শুরু থেকেই ছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪