সীমাহীন ব্যর্থতা ঢাকতে শুরু হলো সৌদি আরবের নৌ মহড়া
-
সৌদি নৌ মহড়া
সৌদি আরব পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করেছে। এ মহড়ায় বেশ কিছু যুদ্ধজাহাজ, দ্রুতগতির নৌকা, যুদ্ধবিমান ও কয়েক ইউনিট সেনা অংশ নিচ্ছে।
সৌদি নৌবাহিনীর কমান্ডার মাজেদ আল-কাহতানি জানিয়েছেন, আকাশ ও পানির ওপর দিয়ে এবং পানির নীচ দিয়ে ইলেক্ট্রনিক্স যুদ্ধ ও সেনা নামানোর কৌশল রপ্ত করতে তারা মহড়া চালাচ্ছেন।
সৌদি আরব এমন সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ মহড়া শুরু করেছে যখন দেশটি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের চোরাবালিতে আটকা পড়েছে। আরব দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠন করে ইয়েমেনে ব্যাপক হত্যা ও ধ্বংস চালিয়েও তারা চোরাবালি থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছে। গত দেড় বছর ধরে ইয়েমেনে একটানা আগ্রাসন চালানোর কারণে বড় ধরণের অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব।
ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সামরিক ব্যর্থতা ফুটে উঠেছে। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হলেও সামরিক দক্ষতা ও যোগ্যতায় তারা অত্যন্ত দুর্বল প্রমাণিত হয়েছে। এ অবস্থায় সৌদি সরকার নৌ মহড়া চালিয়ে ইয়েমেন যুদ্ধে তাদের দুর্বলতা ও ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।
পারস্য উপসাগরে সৌদি আরব এমন সময় নৌ মহড়া শুরু করেছে যখন এ অঞ্চলের জাতিগুলোর বিরুদ্ধে তাদের হস্তক্ষেপকামী তৎপরতা বহুগুণে বেড়েছে। বাহরাইনেও সেনা পাঠিয়ে সেদেশে স্বৈরসরকারের বিরুদ্ধে চলমান গণআন্দোলন দমনের চেষ্টা করছে।
এছাড়া ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে সৌদি আরব। এর ফলে সমগ্র এ অঞ্চলে চরম নৈরাজ্যকর ও নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে।
সৌদি সরকার নিজ দেশের জনগণের কাছেও বৈধতার সংকটে ভুগছে। এ অবস্থায় সমর শক্তি প্রদর্শন করে সরকার জনগণের আন্দোলন দমনে তাদের শক্তি সামর্থ্য জাহির করার চেষ্টা করছে বলে অনেকের ধারণা।#
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৫