পশ্চিম তীরকেও ইসরাইলের অংশ করতে হবে!: ইসরাইলি মন্ত্রীর আব্দার
https://parstoday.ir/bn/news/west_asia-i22273-পশ্চিম_তীরকেও_ইসরাইলের_অংশ_করতে_হবে!_ইসরাইলি_মন্ত্রীর_আব্দার
ইহুদিবাদী ইসরাইলের কথিত শিক্ষামন্ত্রী নাফতালি বেনিত বলেছেন, পশ্চিম তীরকে ইসরাইলের অংশ করে নেয়ার বিষয়টি নিশ্চিত করতে ইসরাইলিদেরকে জীবন দিতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৭, ২০১৬ ১৭:১৩ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে অবৈধ ইসরাইলি বসতি বাড়িয়েই চলেছে  দখলদার ইসরাইল
    পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে অবৈধ ইসরাইলি বসতি বাড়িয়েই চলেছে দখলদার ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের কথিত শিক্ষামন্ত্রী নাফতালি বেনিত বলেছেন, পশ্চিম তীরকে ইসরাইলের অংশ করে নেয়ার বিষয়টি নিশ্চিত করতে ইসরাইলিদেরকে জীবন দিতে হবে।

তিনি দাবি করেছেন পশ্চিম তীরকে ইসরাইলের অংশ করে নেয়ার বিষয়ে ইসরাইল সরকারকে সক্রিয় নীতি অনুসরণ করতে হবে, কারণ ফিলিস্তিনি কর্মকর্তাদেরকে ছাড় দেয়ার নীতি ব্যর্থ হয়েছে।
নাফতালি বেনিত আরও বলেছেন, আমাদেরকে এ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যে, জুদিয়া ও সামারিয়া হবে ইসরাইলের অংশ। ইহুদিবাদীরা পশ্চিম তীরকে প্রাচীন ইসরাইলি নাম অনুযায়ী জুদিয়া ও সামারিয়া বলে উল্লেখ করে। 
ইসরাইলের এই মন্ত্রী ফিলিস্তিনে দু’টি রাষ্ট্র গঠনের পক্ষে বক্তব্য দেয়ার দায়ে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তার তীব্র নিন্দা জানিয়েছেন।

ব্রিটেন ও মার্কিন সরকারের মদদে ইহুদিবাদীরা ফিলিস্তিনের নানা অঞ্চল জবর-দখল করে ও ১৯৪৮ সালে সেসব অঞ্চলকে নিয়ে অবৈধ ইসরাইল রাষ্ট্র গঠন করে। এরপর দখলদার ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা দখল করে। অবশ্য ইসলামপন্থী ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের মুখে ইসরাইল গাজা থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয় প্রায় এক যুগ আগে।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্ব অবৈধ। # 

পার্সটুডে/মু.আ. হুসাইন/৭