শিয়া মুসলিম জোটের সম্পদ নিলামে তুলবে বাহরাইন সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i23695-শিয়া_মুসলিম_জোটের_সম্পদ_নিলামে_তুলবে_বাহরাইন_সরকার
শিয়া মুসলিমদের নেতৃত্বাধীন বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাকের সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগেই আলে খলিফার সরকার এ জোটকে নিষিদ্ধ করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ১৪:৩৬ Asia/Dhaka
  • শিয়া মুসলিম জোটের সম্পদ নিলামে তুলবে বাহরাইন সরকার

শিয়া মুসলিমদের নেতৃত্বাধীন বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাকের সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগেই আলে খলিফার সরকার এ জোটকে নিষিদ্ধ করেছে।

বাহরাইনের বিচারবিভাগের একটি সূত্র আজ (শনিবার) জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর আল-ওয়েফাকের সম্পদ নিলামে তোলা হবে। এর দুদিন আগে দেশটির একটি প্রশাসনিক আদালত এ কাজের অনুমতি দিয়েছে।

গত জুলাই মাসে আল-ওয়েফাক জোটকে নিষিদ্ধ করা হয়। তার আগে এ জোটের অধীনে বাহরাইনের সংসদে সবচেয়ে বেশি আসন ছিল। জোটের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ এনেছে বাহরাইন সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আল-ওয়েফাক জোট। জাতিসংঘও বাহরাইন সরকারের তীব্র সমালোচনা করেছে।

আল-ওয়েফাকের নেতৃত্বে রয়েছেন প্রখ্যাত শিয়া নেতা শেখ আলী সালমান। গত সোমবার বাহরাইনের একটি আদালত তার বিরুদ্ধে পুনঃবিচারের নির্দেশ দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২