দায়েশের কারাগার ভেঙে বন্দিদের মুক্ত করল সাধারণ মানুষ
https://parstoday.ir/bn/news/west_asia-i24829-দায়েশের_কারাগার_ভেঙে_বন্দিদের_মুক্ত_করল_সাধারণ_মানুষ
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে দায়েশ নিয়ন্ত্রিত একটি কারাগারে হানা দিয়ে কয়েক ডজন বন্দিকে মুক্ত করে দিয়েছে স্থানীয় অধিবাসীরা। দেশটির সেনাবাহিনী যখন দায়েশের হাত থেকে মসুল মুক্ত করার জন্য বিশাল অভিযান পরিচালনা করছে তখন এ ঘটনা ঘটল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৬ ০৩:০৩ Asia/Dhaka
  • মসুলের সংঘর্ষ থেকে প্রাণে রক্ষা পেতে ঘর-বাড়ি ছেড়েছেন এসব ইরাকি সাধারণ মানুষ
    মসুলের সংঘর্ষ থেকে প্রাণে রক্ষা পেতে ঘর-বাড়ি ছেড়েছেন এসব ইরাকি সাধারণ মানুষ

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে দায়েশ নিয়ন্ত্রিত একটি কারাগারে হানা দিয়ে কয়েক ডজন বন্দিকে মুক্ত করে দিয়েছে স্থানীয় অধিবাসীরা। দেশটির সেনাবাহিনী যখন দায়েশের হাত থেকে মসুল মুক্ত করার জন্য বিশাল অভিযান পরিচালনা করছে তখন এ ঘটনা ঘটল।

অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন জানিয়েছে, দায়েশের হাতে গত দুই বছর ধরে নির্যাতিত স্থানীয় জনগণ শুক্রবার বিকেলে মসুলের পূর্ব অংশে অবস্থিত নগরীর প্রধান কারাগারে হানা দেয়। তারা সেখানকার সব দায়েশ কারারক্ষীকে হত্যা করে ৪৫ বন্দিকে মুক্ত করে আনে।

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ তাদের অন্যায় আদেশ অমান্য করার কারণে এসব মানুষকে বন্দি করে রেখেছিল।

এদিকে, মসুল উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ইরাকি সেনাবাহিনী এরইমধ্যে বিভিন্ন দিক দিয়ে এই নগরীতে ঢুকে পড়েছে। নগরীর সীমান্তবর্তী এলাকাগুলোর অলি-গলিতে দায়েশ জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর হাতাহাতি সংঘর্ষ চলছে। একজন ইরাকি সেনা কর্মকর্তা জানিয়েছেন, দায়েশের পক্ষ থেকে তারা ‘কঠিন’ প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫