দায়েশ-বিরোধী লড়াইয়ে পিছু হটবে না সেনাবাহিনী: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i24955-দায়েশ_বিরোধী_লড়াইয়ে_পিছু_হটবে_না_সেনাবাহিনী_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শিগগিরি নির্মূল করা হবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সন্ত্রাসীদের কাছ থেকে মসুল উদ্ধার অভিযানে ইরাকি সেনা এবং স্বেচ্ছাসেবী বাহিনী যখন সাফল্যের ধারা অব্যাহত রয়েছে তখন তিনি মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০১৬ ১২:৫০ Asia/Dhaka
  • দায়েশ-বিরোধী লড়াইয়ে পিছু হটবে না সেনাবাহিনী: ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শিগগিরি নির্মূল করা হবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সন্ত্রাসীদের কাছ থেকে মসুল উদ্ধার অভিযানে ইরাকি সেনা এবং স্বেচ্ছাসেবী বাহিনী যখন সাফল্যের ধারা অব্যাহত রয়েছে তখন তিনি মন্তব্য করেন।

গতকাল (শনিবার) মসুলের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার কুরকিস (সেইন্ট জর্জ) আশ্রম পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ কথা বলেন। এবাদি বলেন, মসুলের ভেতরে দায়েশের হাতে পণবন্দী হয়ে পড়া অধিবাসীদের প্রতি বার্তা দিচ্ছি যে, "আমরা অতি শিগগিরি তোমাদেরকে মুক্ত করব।" ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করেছিল দায়েশ। তখন থেকে এ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীটি ইরাকের উত্তর ও পশ্চিম অংশে পাশবিক হত্যাযজ্ঞ এবং নৃশংসতা চালিয়ে আসছে।

গত ১৭ অক্টোবর থেকে মসুল উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে সেনা, শিয়া এবং সুন্নি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত গণবাহিনীর পাশাপাশি কুর্দি পেশমার্গা বাহিনী অংশ নিয়েছে। এবাদি জোর দিয়ে বলেন, মসুল উদ্ধার অভিযান প্রত্যাশার চেয়েও সাফল্য ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে তিনি এও বলেন যে, উগ্র সন্ত্রাসীদের প্রতিরোধ, বোমা বর্ষণ এবং স্নাইপারদের হামলার ফলে অগ্রাভিযান হয়ত বাধাগ্রস্ত হতে পারে।

হায়দার আল-এবাদি বলেন, আমাদের পরাক্রমশালী বাহিনী পিছু হটবে না এবং ভেঙে পড়বে না। সন্ত্রাসীদের পাশবিক হামলার কারণে উদ্ধার অভিযান হয়ত কিছুটা বিলম্বিত হতে পারে।#

পার্সটুডে/বাবুল আখতার/৬