ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ড সেন্টারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i26773-ইরাকের_স্বেচ্ছাসেবী_বাহিনীর_কমান্ড_সেন্টারে_মার্কিন_ক্ষেপণাস্ত্র_হামলা
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। সম্প্রতি মুক্ত হওয়া তাল আফার শহরের বিমান ঘাঁটিতে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ওই কমান্ড সেন্টারটি অবস্থিত। কয়েকদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সেন্টারটি পরিদর্শন করেছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ১৫:২৮ Asia/Dhaka
  • পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা (ফাইল ফটো)
    পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা (ফাইল ফটো)

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। সম্প্রতি মুক্ত হওয়া তাল আফার শহরের বিমান ঘাঁটিতে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ওই কমান্ড সেন্টারটি অবস্থিত। কয়েকদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সেন্টারটি পরিদর্শন করেছিলেন।

মোবিলাইজেশন ইউনিট গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তাতে বেশ কয়েকজন যোদ্ধা আহত হয়েছে। ঘটনা তদন্তের জন্য এরইমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরা থেকে এ কথা পরিষ্কার হয়েছে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ লেসার গাইডেড এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মোবিলাইজেশন ইউনিটের কমান্ড সেন্টারের মাত্র দেড় মিটার দূরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে এবং তখন আকাশে মার্কিন ড্রোন উড়ছিল। মোবিলাইজেশন ইউনিট এ ঘটনার জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটকে ব্যাখ্যা দেয়ার কথা বলেছে।

এদিকে, আজ শনিবার ইরাকের জাতীয় সংসদ পপুলার মোবিলাইজেশন ইউনিটকে জাতীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করে নিয়েছে। তাল আফার শহরে দায়েশের হাতে মানবঢাল হিসেবে বন্দী ৪০০ পরিবারকে মুক্ত করেছে এই সংগঠন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬