মসুলে দায়েশের মর্টার হামলায় ১৬ বেসামরিক নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i26809-মসুলে_দায়েশের_মর্টার_হামলায়_১৬_বেসামরিক_নাগরিক_নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের মর্টার হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরাকের সেনা ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার রাত ও শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় দায়েশের বেশ কয়েকটি মর্টারের গোলার আঘাতে এসব মানুষ নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৬ ০৪:০১ Asia/Dhaka
  • দায়েশ জঙ্গি (ফাইল ছবি)
    দায়েশ জঙ্গি (ফাইল ছবি)

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের মর্টার হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরাকের সেনা ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার রাত ও শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় দায়েশের বেশ কয়েকটি মর্টারের গোলার আঘাতে এসব মানুষ নিহত হয়।

নিহতদের লাশ মসুলের পূর্ব অংশে ইরাকি সেনাবাহিনীর পুনর্দখলকৃত এলাকায় অবস্থিত একটি সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

গত ১৭ অক্টোবর দায়েশের হাত থেকে মসুল পুনর্দখলের অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। এ অভিযানে কয়েকটি স্বেচ্ছাসেবী বাহিনী ইরাকে সেনাবাহিনীকে সহযোগিতা করছে।

এদিকে ইরাকের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মসুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত উম্মুল মাসায়েদ গ্রাম আইএসআইএলের হাত থেকে পুনদর্খল করেছে। সেইসঙ্গে তারা মসুল থেকে নিকটবর্তী তাল আফার শহরে যাওয়ার সংযোগ সড়কও বন্ধ করে দিতে সক্ষম হয়েছে।

ইরাকি সেনাবাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ড আলাদা বিবৃতিতে জানিয়েছে,  তাদের নবম সাঁজোয়া ডিভিশনের সৈন্যরা মসুল থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত জেলিখান গ্রাম দায়েশের নিয়ন্ত্রণমুক্ত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭