পশ্চিম তীর থেকে বায়তুল মোকাদ্দাসকে আলাদা করার চেষ্টা করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i28024-পশ্চিম_তীর_থেকে_বায়তুল_মোকাদ্দাসকে_আলাদা_করার_চেষ্টা_করছে_ইসরাইল
ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও অভিযোগ করেছে দখলদার ইসরাইল বায়তুল মোকাদ্দাসকে জর্দান নদীর পশ্চিম তীর থেকে আলাদা করার এবং পবিত্র ওই শহরের মুসলিম জনসংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৬ ০৯:০১ Asia/Dhaka
  • পশ্চিম তীর থেকে বায়তুল মোকাদ্দাসকে আলাদা করার চেষ্টা করছে ইসরাইল

ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও অভিযোগ করেছে দখলদার ইসরাইল বায়তুল মোকাদ্দাসকে জর্দান নদীর পশ্চিম তীর থেকে আলাদা করার এবং পবিত্র ওই শহরের মুসলিম জনসংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে।

ফিলিস্তিনের আল ইয়াওম বার্তা সংস্থা জানিয়েছে, পিএলও'র দফতর থেকে ইংরেজি ভাষায় প্রচারিত তিন মিনিটের একটি ভিডিও বার্তায় ইসরাইলি ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে উপনিবেশবাদী আচরণ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনের ছোট ছোট গ্রাম ও শহর পূর্ব বায়তুল মোকাদ্দাস এলাকায় অন্তর্ভুক্ত করায় দখলীকৃত ওই এলাকার আয়তন ছয় বর্গ কিলোমিটার থেকে দাঁড়িয়ে ৭০ বর্গ কিলোমিটারে পৌঁছেছে।

ভিডিও বার্তায় আরো বলা হয়েছে, পূর্ব বায়তুল মোকাদ্দাসে বসবাসকারী অবৈধ ইহুদি অভিবাসীর সংখ্যা প্রায় দুই লাখ। ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও আরো অভিযোগ করেছে দখলদার ইসরাইলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের নীতি অব্যাহত রেখেছ। ১৯৬৭ সালে বায়তুল মোকাদ্দাস দখলের পর থেকে এ পর্যন্ত তারা ফিলিস্তিনিদের ৩৫০০টি বাড়ি ধ্বংস করেছে। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১২